সহিংসতা বন্ধের দাবি পোশাক শ্রমিক সংগঠনের

চলমান সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামে একটি সংগঠন।
শুক্রবার সংগঠনটি রাজধানীর পল্টনে মিছিলপূর্ব সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।
এ সময় বলা হয়, দীর্ঘদিন ধরে ক্ষমতালিপ্সুরা ক্ষমতার দ্বন্দ্বকে চরমভাবে সংঘাতমুখী করেছে। এর কারনে পেট্রোল বোমায় সাধারণ মানুষ ক্ষতির শিকার হচ্ছে। সেই সঙ্গে শিল্প ও জাতীয় অর্থনীতি হুমকির মুখে পড়েছে। এ সব কর্মকাণ্ডের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম, জালাল হাওলাদার ও মঞ্জুর মইন প্রমুখ। পরে একটি মিছিল মুক্তি ভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।