মেয়েরাও লর্ডসের অনার্স বোর্ডে

লর্ডসে সেঞ্চুরি করলে বা ৫ উইকেট নিলে দুই ড্রেসিংরুমে থাকা অনার্সবোর্ডে নাম ওঠে টেস্ট ক্রিকেটারদের। দীর্ঘকাল ধরে চলে আসা এই রীতির কারণে লর্ডসে বড় পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদেরও বাড়তি একটা আগ্রহ থাকে। কিন্তু এতদিন এই তালিকার বাইরে ছিলেন নারীরা। তাদের সেঞ্চুরি বা ৫ উইকেটে নাম উঠত না। এবার এমসিসি তাদের এই আইনে পরিবর্তন আনলো। এখন থেকে মেয়েরাও তাদের ম্যাচে সেঞ্চুরি করলে বা ৫ উইকেট নিলে নতুন অনার্স বোর্ডে নাম উঠবে। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের জন্যও করা হয়েছে আলাদা অনার্স বোর্ড। এর ফলে সারাহ টেলর, ক্লারি টেলর, ক্যালোরিন অ্যাটকিন্স, ক্যারিন ব্রান্ট, অ্যানা শ্রুবশোলের নাম উঠবে এই বোর্ডে। ওয়ানডের অনার্স বোর্ডে পুরনোদের নাম তোলায় আসবে মাইকেল আথারটন, রিকি পন্টিং ও মুত্তিয়া মুরলিধরনের নাম।