‘রিয়ালে নিঃসঙ্গ বেল’

নিজের অন্তর্মুখী স্বভাবের কারণে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল দলে কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েছেন বলে ধারণা করছেন তার সাবেক সতীর্থ রাফায়েল ভ্যান ডার ভার্ট। এল লারগুয়েরোর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সে একজন ঠাণ্ডা স্বভাবের খেলোয়াড়। সে একা থাকতে চায়। সতীর্থদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। স্পেনে স্প্যানিশ ভাষায় কথা বলাটা বেশ গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি, এই দলে কিছুটা নিঃসঙ্গ সে।’ দলে তার বর্তমান অবস্থান নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করে সাবেক ডাচ খেলোয়াড় বলেন, ‘রিয়ালে বেলের সঙ্গে যা ঘটছে তাতে আমি কিছুটা বিস্মিত। সে দারুণ এক খেলোয়াড়। রিয়ালে আপনাকে সবসময়ই ভালো খেলতে হবে এবং টটেনহ্যাম থেকে সেখানে চাপটা একটু বেশিই। আমি মনে করি, এটা তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’