ফেনীতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ নোয়াখালী ও কক্সবাজারের খেলা গোলশূন্য ড্র

নোয়াখালী ও কক্সবাজার জেলা দল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে প্রথম রাউন্ডের খেলায় গতকাল বুধবার গোলশূন্য ড্র করেছে।

ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। এতে ম্যান অব দ্য ম্যাচ হন  নোয়াখালী দলের ইউনুস নবী। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ। এদিকে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর জেলা দল মুখোমুখি হবে। —খবর বিজ্ঞপ্তির।