এমপিওভুক্তির দাবিতে আগামী ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ না হলে প্রেসক্লাবের সামনে অবস্থান নেবেন শিক্ষকরা। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য দেন নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভুষণ রায়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। সম্মেলনে শিক্ষক নেতা মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, তহুরুল ইসলাম, মোকাররম হোসেন, নূরে আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।