দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে ভ্রমণে আসা তিন হাজার পর্যটক আটকা পড়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানিয়েছেন, গত দুইদিন জাহাজ চলাচল না করায় প্রায় তিন হতে সাড়ে তিন হাজার পর্যটক আটকে আছে। জাহাজ চলাচল শুরু হলে তাদের নিরাপদে ফেরত আনা হবে।