বাংলাদেশে বসবাসরত জাপানের ৭২ জন নাগরিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাপানি নাগরিকদের পাসপোর্ট নম্বর, জন্ম ও স্থান উল্লেখ করে গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ চিঠি দেয়া হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে জাপানি নাগরিকদের হিসাবের তথ্য চায়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। গত বছর বাংলাদেশে কার্যরত ব্যাংকগুলোর কাছে কমপক্ষে ১৫০ বিদেশি নাগরিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।