ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রজেক্ট ম্যানেজমেন্ট উইথআউট স্ট্রেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে আইইবি’র কাউন্সিল হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। আইইবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. হাবিবুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি