আজ বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি শহীদ ইব্রাহীম সেলিম ও কাজী দেলোয়ারের ৩৫তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে শহীদ কাজী দেলোয়ারের গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ার উত্তর পৈকখালী নিজ বাড়ি শহীদ কাজী দেলোয়ার স্মৃতি দুঃস্থ শিশুকল্যাণ প্রতিষ্ঠান প্রাঙ্গণে কোরআনখানি, আলোচনা সভা, দোয়া মিলাদ ও বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও পটুয়াখালীর বাউফল শহীদ ইব্রাহীম সেলিমের গ্রামের বাড়ি কোরআনখানি, আলোচনা, দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ দেলোয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। উল্লেখ্য, ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিছিলে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এ দুই মেধাবী ছাত্র ইব্রাহীম সেলিম ও কাজী দেলোয়ার ঢাকার ফুলবাড়িয়ায় পুলিশের ট্রাক চাপায় শাহাদাত্ বরণ করেন।