হাবিবুর রহমান হাবিব
বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতির সাবেক সভাপতি ও আমরা ঢাকার নাগরিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম হাবিবুর রহমান হাবিবের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাদ আসর আজিমপুর কবরস্থানে মরহুমের কবরে পরিবার ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে ফাতেহা পাঠ ও জিয়ারত করা হবে। ১ মার্চ শুক্রবার বাদ জুম্মা নবাববাড়ী জামে মসজিদ ও গেন্ডারিয়া হাবিবিয়া জামে মসজিদে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।