সাভারে কারিতাস প্রচেষ্টা প্রকল্পের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা

সাভারে কারিতাস প্রচেষ্টা প্রকল্পের উদ্যোগে ‘মাদকাসক্তি প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাভার মডেল থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, পুলিশ পরিদর্শক এমারত হোসেন, ওসি ডিবি আবুল বাশার, ওসি তদন্ত সওগাতুল আলমসহ ৪০ জন পুলিশ কর্মকর্তার সাথে কারিতাস প্রচেষ্টা প্রকল্পের কার্যক্রম এবং মাদকাসক্তি প্রতিরোধে করণীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস প্রচেষ্টা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহাম্মদ খান, সুমন জন রোজারিও এবং মুনমুন ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন- মাদকাসক্ত প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়া, পারিবারিক বন্ধন শক্তিশালী করা, সন্তানদের সময় দেওয়া এবং তাদের সাথে খোলামনে আলোচনা করা প্রয়োজন। অনেক সময় প্রশাসনের দুর্বলতার সুযোগে মাদক ব্যবসায়ীরা ছাড়া পেয়ে যায়। মাদক প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কারিতাস পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।