ধর্ষণ মামলায় তুফানের জামিন না-মঞ্জুর

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দেয়নি হাইকোর্ট। একইসঙ্গে ছয় মাসের মধ্যে মামলটির  বিচার শেষ করতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে আসামির পক্ষে আইনজীবী কুমার দেবুল দে ও আকতার ফরহাদ জামান শুনানি করেন।

২০১৭ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতনের শিকার মেয়েটির মা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।