কোকা-কোলার বোতলে আপত্তিকর শব্দ ব্যবহার বন্ধে রিট

কোমল পানীয় কোকা-কোলার বোতলে আপত্তিকর শব্দের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, বোতলে ‘মাথানষ্ট’ ‘অস্থির’ ‘আগুন’ এর মতো নানা শব্দ ব্যবহার করা হয়েছে। এটা আপত্তিকর। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ মাহমুদ বাশার বলেন, এ ধরনের শব্দ ব্যবহার করে যাতে প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন প্রচার করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে রিটে।

গতকাল বুধবার হাইকোর্টে এ রিট করেন আইনজীবী মো. মনরুিজ্জামান রানা। তিনি জানান, আপত্তিকর শব্দ ব্যবহারের ফলে শিশুরা তা আত্মস্থ করছে। অবিলম্বে এর ব্যবহার বন্ধ করা দরকার।