নিউইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড অ্যাভিনিউতে নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে রেজওয়ান কিবরিয়া নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তার বাসায় গিয়ে কলিংবেল টিপতে থাকে। তিনি দরজা খোলামাত্র দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ রেজওয়ানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ খবর লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। রেজওয়ানের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে নিউইয়র্কে বসবাস করে আসছিলেন।