কানাডায় মার্তৃভাষা দিবস উদযাপন

কানাডার অন্টারিও, ক্যুইবেক,   টরোন্টো, অটোয়া, মন্ট্রিয়ল, আলবাট্রার পর এবছর বৃটিশ কলম্বিয়া আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে।
এ দিকে, বাংলাদেশ দূতাবাস, অটোয়া, টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভার, ক্যালগরি শহরসহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদার সাথে মহান একুশে পালিত হচ্ছে। অপর দিকে মন্ট্রিয়লে তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে একুশে বইমেলা।  
৪১৯ সেন্টরক ভবনে দিনভর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বইমেলা। বইমেলায় অংশ নিচ্ছেন কথা সাহিত্যিক, সাংবাদিক আনিসুল হক, কন্ঠশিল্পি মাহমুদুজ্জামান বাবু এবং আবৃত্তিকার আহকা্মউল্লাহ।