ডিএসই জানিয়েছে—খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়—গত ৪ কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ৩০৫ টাকা থেকে বেড়ে ৩৪৪ টাকায় দাঁড়িয়েছে। অর্থাত্, শেয়ারটির দর বেড়েছে প্রায় ৩৯ টাকা বা সাড়ে ১২ শতাংশ।