শেয়ারবাজারে লেনদেন কিছুটা বেড়েছে

দেশের দুই স্টক এক্সচেঞ্জে রবিবারের তুলনায় সোমবার লেনদেন কিছুটা বেড়েছে। সেই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য  বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কিছু কিছু কোম্পানির শেয়ারদর অনেক কমে গেছে। তাই বিনিয়োগকারীরা কিছু কিছু কোম্পানিতে তাদের বিনিয়োগ পরিবর্তন করছেন। এজন্য সূচক বাড়ছে। তবে নতুন বিনিয়োগ না আসায় লেনদেন কাঙ্ক্ষিত হারে বাড়ছে না।
ডিএসই’র  ব্রড ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮০৮ পয়েন্টে। লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টির। লেনদেন হয়েছে ৩১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
আগের দিন রবিবার লেনদেন হয় ২৪৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসাবে সোমবার ৬৯ কোটি ৮০ লাখ টাকার লেনদেন বেড়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো স্কয়ার ফার্মা, ইউসিবিএল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, এসিআই, ইফাদ অটোস, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, এমজেএলবিডি ও আইডিএলসি।
দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো অলটেক্স ইন্ডাস্ট্রিজ,  মিথুন নিটিং, উসমানিয়া গ্লাসে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ন্যাশনাল টিউবস, রহিম টেক্সটাই, ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস
এছাড়া সিএসইতে সাধারণ মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯২২ এ। লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। লেনদেন হয়েছে ২৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিনের চেয়ে ৩ কোটি ৭৮ লাখ টাকা বেড়ে লেনদেন হয় ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
রেনউইক যজ্ঞেশ্বরের দাম
বাড়ার কারণ নেই
সামপ্রতিক বাজারে অস্বাভাবিক হারে দাম বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর কর্তৃপক্ষ। কোম্পানিটির অস্বাভাবিক হারে লেনদেন বাড়ার কারণ তদন্ত করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইকে রেনউইক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।