সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যা

  
স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় সিরাজগঞ্জে এক গৃহবধূকে তার স্বামী করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শহরের চরমালশাপাড়ার কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত আঁখি খাতুন (২২) পাশ্ববর্তী বিয়ারা ঘাট এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে এবং চরমালশাপাড়ার মনিরুল ইসলাম ওরফে পিচুনির স্ত্রী।

নিহতের মা নাজমা বেওয়া জানান, ৩/৪ বছর আগে শহরের চর মালশাপাড়ার মহল্লার ইউসুফ আলী ছেলে মনিরুল ইসলাম ওরফে পিচুনির সাথে আঁখির বিয়ে হয়। বিয়ের পরই পাশ্ববর্তী আসাদের অবিবাহিত মেয়ে পিংকীর সাথে পিচুনী প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এতে বাধা দেয়ায় মেয়েকে মারপিট ও নির্যাতন করা হতো। এরই জেরধরে বুধবার দুপুরে আখিকে হত্যা করে বিষয়টি আত্মহত্যা হিসাবে চালানোর জন্য তার লাশ ঘরের মধ্যে ধর্ণার সাথে ঝুলিয়ে রাখে।

সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।