ইটিভির সম্প্রচারে বাধা কেন বে-আইনি নয়: হাইকোর্ট


কোনো ধরনের নোটিশ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির অনুষ্ঠান সম্প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। একই সঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান সম্প্রচারে প্রতিবন্ধকতা দূর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। তথ্যসচিব, টেলিযোগাযোগ-সচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল, ইটিভির প্রতিবেদক ফারুক হোসেন ও ঢাকার মিরপুরের বাসিন্দা শরিফুল ইসলাম পিয়াল রিট আবেদনটি করেন।