সময় বাড়ল বইমেলার


সময় বাড়ল একুশের বইমেলা। বৃহস্পতিবার থেকে বেলা তিনটার পরিবর্তে দুইটা থেকেই দর্শনার্থীদের জন্য মেলার ফটক খুলবে। রাত সাড়ে আটটার পরিবর্তে মেলা চলবে নয়টা পর্যন্ত। আর শেষ দুই দিন (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।

বুধবার রাতে একাডেমির উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানান।