ময়মনসিংহের হালুয়াঘাটে পাঁচ জনকে হত্যার ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন ও দুই জনকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৮ বছর পর এ রায় দিয়েছে আদালত।
ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিচারক আমির উদ্দিন বুধবার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হালুয়াঘাটের মানিক, সিরাজুল, রমজান, আবু তাহের, আব্দুস ছাত্তার, বারেক, আজিজুল, ফজলুল করিম, ছফুর উদ্দিন, নূর মোহাম্মদ, কাশেম, হক মিয়া ও আবুল খায়ের।
আদালত পুলিশের পরিদর্শক শহীদ শুকুরানা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যোককে বিচারক ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া ১০ বছরের সাজাপ্রাপ্ত জসীম উদ্দিন ও রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আসামিদের মধ্যে ছাত্তার, মানিক ও রাজ্জাক পলাতক। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।