নান্দাইলের চরাঞ্চলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে শফিকুল ইসলাম শফি নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুষ্কৃতকারীরা তাকে বুধবার সন্ধ্যার দিকে হত্যা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।

ঘটনার পর শফিকুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত শফিকুল ইসলাম শফির (৪০) বাড়ি নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ দৈনিক ইত্তেফাককে বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তিনিও এ ঘটনার তথ্য পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।