ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আগুনে এলাকার ভূমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য আসবাব পুড়ে গেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানা, ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিউলকে আটক করা হয়েছে।