দগ্ধ আরো একজনের মৃত্যু

 
অবরোধের আগুনে দগ্ধ জাহাঙ্গীর আলম (৩৫) নামআরো একজনের মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার একটি ট্রাকের হেলপার। শুক্রবার সকালে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি পুলিশ ও বিজিবির পাহারায় গাড়িবহর পারাপারের সময় বগুড়ার চারমাথা এলাকায়  ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। জাহাঙ্গীর (৩৫) দগ্ধ হন। 
 অবরোধে দগ্ধ ও ককটেল বিস্ফোরণে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮ ।