তিন শিক্ষকের দুবছর করে কারাদণ্ড


মতলব দক্ষিণ উপজেলায় শুক্রবার এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টার অভিযোগে জে বি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিন শিক্ষককে দুবছর করে কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার বিকাল চারটায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত  এ দণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিবুল ইসলাম খান।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের আব্দুল আউয়াল, সমাজবিজ্ঞান বিভাগের জানিবুল হক ও হিসাববিজ্ঞান বিভাগের প্রদীপ চন্দ্র সাহা।