এসএসসি পরীক্ষা আবারো পেছাল

বিএনপি জোট আবারো হরতাল ডাকায় রবি ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। ১ মার্চ রবিবার যেসব পরীক্ষা হওয়ার কথা রয়েছে তা আগামী ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। আর তার আগের দিন ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে হবে গত ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া পরীক্ষাগুলো।
অন্যদিকে ৩ মার্চ মঙ্গলবারের পরীক্ষা পিছিয়ে দেয়া হলেও নতুন করে দিন ঘোষণা করা হয়নি। পরবর্তীতে এসব পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, শনিবার হেয়ার রোডে সরকারি বাড়িতে সংবাদ সম্মেলনে পরীক্ষাসূচি পরিবর্তনের কথা জানান মন্ত্রী।