অভিজিতের হত্যাকারীদের ধরে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস-সিপিজে। শুক্রবার সংগঠনের এক বিবৃতিতে তারা এ সংগঠনটি এ দাবি জানায়।
সিপিজের এশিয়া বিষয়ক প্রোগ্রাম সমন্বয়ক বব ডায়েটজ বলেন, বাংলাদেশে অতীতে লেখক-সাংবাদিক আক্রান্তের বিচার না হওয়ায় অভিজিৎ হত্যার পথ সুগম হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং বিচারের আওতায় আনতে সরকারের তদন্ত জোরদার করা উচিত।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে একুশে বই মেলা থেকে ফেরার পথে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত্ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় অভিজিত্ নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হন। তারা যুক্তরাষ্ট্রপ্রবাসী। অভিজিত্ ‘মুক্তমনা’ ব্লগের সম্পাদক ও লেখক।