বিদ্রোহের জন্য যথোপযুক্ত শাস্তির বিধান রেখে ‘ব্যাটালিয়ন আনসার সংশোধন আইন-২০১৫’র খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রীসভায়।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বিধান বর্ডার গার্ড, বাংলাদেশ (বিজিবি)-এর আইনের সঙ্গে সংগতি রেখে হবে আনসার বিদ্রোহেরশাস্তির বিধান। এর আগে এই অপরাধের জন্য আনসারের কোনো শাস্তির বিধান ছিল না।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অঙ্গীভূত আনসার সদস্যরা আগে নয় বছর চাকরি করলে তাঁদের চাকরি স্থায়ী হতো। এখন নতুন আইনে তা ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে ‘পেট্রোলিয়াম করপোরেশন আইন-২০১৫’র খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনে করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। আগে এ প্রতিষ্ঠানের পূর্ণকালীন পাঁচজন পরিচালক ছিলেন। এখন ৬ জন পরিচালক করার প্রস্তাব করা হয়েছে। করপোরেশনে পেশাদার হিসাব কর্মকর্তা নিয়োগের বিধান রাখা হয়েছে।