বিদ্যুৎ গ্রাহকের টাকায় সামাজিক উন্নয়ন

 
 
মন্ত্রিসভায় কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতি-২০১৫ খসড়ার অনুমোদিত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সচিবালয় এ সভা অনুষ্ঠিত হয়।
নীতিমালা অনুযায়ী, কয়লাভিত্তিক প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকের কাছ থেকে ৩ পয়সা বাড়তি নেবে কোম্পানি। এ অর্থ দিয়েই প্রকল্প এলাকার জন্য সামাজিক উন্নয়ন তহবিল গঠন করা হবে।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বর্তমানে বেশির ভাগ বিদ্যুত্ প্রকল্প গ্যাসভিত্তিক। কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে ৫০ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুতৎ প্রকল্প চালু করতে হবে। এই কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্প চালু করতে গিয়ে ওই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য একটা ফান্ড গঠন করা হবে। যার নাম হবে কয়লাভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল। এই তহবিলের অর্থ দিয়ে প্রকল্প এলাকার জনগণের জীবন ও মানোন্নয়ন কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, বৃক্ষ রোপণসহ বিভিন্ন কাজে ব্যয় করা হবে। কমিটিতে কোম্পানি এবং জনপ্রতিনিধিরা থাকবেন। তারাই এ তহবিল পরিচালনা করবেন। তিনি বলেন, তহবিলে এ অর্থের যোগান দেবে কোম্পানি। এ জন্য গ্রাহকদের কাছ থেকে প্রতি কিলোওয়াটের জন্য অতিরিক্ত তিন পয়সা ট্যারিফ নির্ধারণ করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, লক্ষ্যমাত্রানুযায়ী ২০২১ সালে ২৪ হাজার ও ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করবে সরকার। এ বিদ্যুতের অর্ধেকই হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ।