অতিরিক্ত সচিব থেকে সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. মাকসুদুল হাসান খান। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, মো. মাকসুদুল হাসান খান ২০১৪ সালের ৬ আগস্ট থেকে দুদকের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।