সাভারে একটি নৈশকোচে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সাভারের গেণ্ডা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সায়েম এন্টারপ্রাইজের বাসটি গেণ্ডা এলাকা অাসলে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বলে জানান ওসি।
পেট্রোল বোমা হামলার কারণে গত ৯ ফেব্রুয়ারি থেকে রাত নয়টার পর নৈশকোচ চলাচল বন্ধ রাখার পর বৃহস্পতিবার আবারো তা চালু হয়।