পিকাপ-ভ্যান চাপায় আনসার সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পিকাপ-ভ্যানের চাপায় শাহাজাহান আলী (৬৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা। শনিবার সকালে বোয়ালিয়া জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, শাহজাহান আলী হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কে রাতে দায়িত্ব পালন শেষে প্রতিদিনের মতো শনিবার সকাল সাতটার দিকে বাড়িতে রওনা দেয়। বোয়ালিয়া জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকাপ-ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামীম আলম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ২শ কেজি চাল প্রদান করেন।