নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় ছেলে আব্দুল রহিমের (৩০) লাঠির আঘাতে গুরুতর আহত বাবা মহিদ উদ্দিনকে (৫৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ হত্যাকারী রহিমকে শনিবার সকালে বাড়ি থেকে গ্রেফতার করেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা খাতুন বাদী হয়ে ছেলে আবদুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার করে আসামিকে দুপুরে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।