রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চেংমারী বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার চেংমারী মাদ্রাইন গ্রামের বাবলু মিয়ার পুত্র বাঁধন (৮) সকাল ১০টার দিকে স্কুলে আসার পথে চেংমারী বাজারে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান। সে চেংমারী মাদ্রাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান। এলাকাবাসী অটোরিকশাটিসহ চালককে আটক করেছে।