“চলুন ভাবি এবং ভাবাই” এই শ্লোগান নিয়ে বিশ্ব টয়লেট দিবস ২০১৮ পালন করা হয়েছে। শতভাগ নারীবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে রাজধানীতে এই দিবসটি পালন করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর পণ্য হারপুন টয়লেট ক্লিনার-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ।
দিনের শুরুতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান উপস্থিত থেকে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে টিএসসি মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মোঃ ইশতিয়াক নাহিদ, হেড অব সেলস সোহেল হাওলাদার- সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।— প্রেস বিজ্ঞপ্তি