ঘরে বসে চাইনিজ স্বাদ


চাইনিজ খাবার খেতে ভালোবাসেন অনেকেই। বিশেষ অনুষ্ঠান বা এমনি কোনো দিনে আপনার প্রিয়জনের জন্য ঘরে চাইনিজ খাবারের আয়োজন করতে এবার থাকছে ৪টি রেসিপি। দিয়েছেন স্বপ্নীল রন্ধন প্রশিক্ষণ কেন্দ্রের রন্ধনশিল্পী রওশন আরা আর ছবি তুলেছেন সোহেল মামুন
না চো স
 
উপকরণ ১ :ময়দা ১ কাপ, ডিম ২টি, লবণ পরিমাণমতো।
প্রণালি :উপরের সব উপকরণ একসাথে মেখে খামির তৈরি করে রুটি বেলে নিন লুচির সমান করে। এবার ছুরি দিয়ে চার টুকরো করে কেটে ডুবো তেলে ভেজে নিন।
উপকরণ ২ :কিউব করে কাটা মুরগির মাংস (সেদ্ধ) ২ কাপ, মেয়োনিজ ১ কাপ, সুইট চিলি সস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, বেল পেপার কুচি ২ টেবিল চামচ (লাল, হলুদ ও সবুজ), গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ।
প্রণালি :২নং উপকরণ সব একসাথে মিশিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে রেখে চারপাশে ১নং উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
চি জ  রো ল
 
উপকরণ :আলু করে গ্রেট করা ১ কাপ, পাউরুটি ২ পিস, গ্রেট করা চিজ ৪ টেবিল  চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, টমেটো সস ১ টেবিল চা চামচ, লেবুর রস সামান্য, চিনি সামান্য, ভাজার জন্য তেল পরিমাণমতো।
 
প্রণালি :তেল বাদে উপরের সব উপকরণ একসাথে মেখে নিন। এবার রোলের মতো করে ডুবো তেলে বাদামি করে ভেজে নিয়ে সস দিয়ে পরিবেশন করুন।
স্প্যা গে টি  উ ই থ  মি ট ব ল
 
উপকরণ :স্প্যাগেটি ১ প্যাকেট, মুরগির মাংসের কিমা ২৫০ গ্রাম, টমেটো সস দেড় কাপ, টমেটো পিউরি ১ কাপ, অলিভ ওয়েল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, অরিগেনো ও বেসিস লিফ আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ কুচি ২/৩টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।
 
প্রণালি :মুরগির কিমার সাথে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, ধনেপাতা, কাঁচামরিচ পরিমাণমতো মতো লবণ দিয়ে মেখে নিন ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে। এবার বল বল করে ফ্রাইপ্যানে তেল দিয়ে ভেজে নিন। এবার অন্য একটি প্যানে অলিভ ওয়েল দিয়ে গরম হলে রসুন কুচি দিন। কিছুক্ষণ পর টমেটো পেস্ট দিন। এবার নেড়েচেড়ে টমেটো সস দিন। তারপর গোলমরিচ গুঁড়া, লবণ, অরিগোনা ও বেসিল লিফ দিন। এবার অর্ধেক মিশ্রণ অন্য একটি প্যানে ঢেলে রাখুন। এবার চিকেন বলগুলো সসে ঢেলে কিছুক্ষণ পর নামিয়ে রাখুন। স্প্যাগেটি সেদ্ধ করে নিন। এবার অন্য ফ্রাইপ্যান চুলায় দিয়ে স্প্যাগেটি দিয়ে টম করে নিন। এবার পরিবেশন পাত্রে স্প্যাগেটি রেখে উপরে মিটবল দিয়ে সাজিয়ে নিন।
 
 
অ ন থ ন
 
ডো তৈরির উপকরণ :ময়দা ২ কাপ, ডিম ২টি, লবণ পরিমাণমতো।
 
প্রণালি :উপরের সব উপকরণ একসাথে ভালো করে মেখে আধা ঘণ্টা ভেজা কাপড়ে ঢেকে রাখুন।
 
পুর তৈরির উপকরণ :মুরগির কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, চিংড়ি কিমা আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, বাটার ২ টেবিল চামচ।
 
প্রণালি :উপরের উপকরণ দিয়ে পুর রান্না করে নিন। এবার ময়দার ডো থেকে খামির নিয়ে রুটি বেলে নিন। এবার চারকোনা করে কেটে নিন। তারপর কোনায় পুর রেখে মুড়ে উল্টে জোড়া লাগিয়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিন। সস দিয়ে পরিবেশন করুন।