ক্যাপশন নিউজ

দৈনিক ইত্তেফাকের কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রয়াত কাজী বজলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল সোমবার বাদ মাগরিব উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর খশরু জোমাদ্দার, মরহুমের মেঝ ভাই সাংবাদিক কাজী ফজলুর রহমান, আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।