২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এই বিশেষ দিবসটি উপলক্ষে বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোমপেঝে গেলেই দেখা যায় এই ডুডলটি।
বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজের ডুডলটিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। ইংরেজিতে লেখা গুগলের দ্বিতীয় ‘ও’ অক্ষরটিকে পতাকার লাল রঙের বৃত্ত হিসেবে দেখানো হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার।