মৃত্যুবার্ষিকী

শফিউল আলম খান

কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা মো. শফিউল আলম খানের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে মরহুমের নিজ বাসভবনে এবং তার জ্যেষ্ঠ সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা ল’ রিপোর্টসের (ডি.এল.আর) সম্পাদক মো. খুরশীদ আলম খানের ২০৪ বিজয় নগরস্থ ল’ চেম্বার বাদ মাগরিব কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।  

আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ

নাগেশ্বরীর রায়গঞ্জের বীর উত্তম লেফটেনেন্ট আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদের ৪৭তম শাহাদাত্ বার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী প্রতিবছর ২০ নভেম্বর দিনটি সামাদ নগরে নানা আয়োজনে পালিত হয়। এবারেও তার শাহাদাত্ বার্ষিকী পালনে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ শেকড়, রংপুরস্থ বীর সামাদ উচ্চ বিদ্যালয়, লেফটেনেন্ট সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।

জুবাইর হোসেন

কিশোরগঞ্জের কৃতি সন্তান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবং ইউনাইটেড ডিস্ট্রিক্ট ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ জুবাইর হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে আজ বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ৩০ নভেম্বর তার দাদার বাড়ি পাকুন্দিয়া উপজেলার কুমরী গ্রামে নূর হোসাইনী মাদ্রাসা ও এতিম খানায় আলোচনা সভা, কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।