গ্যাজেট: লেসি রাগডকি

 
পেনড্রাইভ তো আমরা সকলেই ব্যবহার করে থাকি। ডিজিটাল তথ্য সহজে বহন করার জন্য এর চেয়ে ভালো কোনো ডিভাইসই নেই। তবে হাত থেকে পড়ে যাওয়া বা নানা কারণেই পেনড্রাইভ পড়ে গেলে এর তথ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। এই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্যই তৈরি করা হয়েছে লেসি রাগডকি নামের বিশেষ ইউএসবি পেনড্রাইভ। ১০০ মিটার উঁচু থেকেও পড়ে গেলে এর কোনো ধরনের ক্ষতি হবে না এবং এতে রক্ষিত সকল তথ্য থাকবে সুরক্ষিত। শুধু তাই নয়—গরম, ঠাণ্ডা এবং পানি থেকেও সুরক্ষা প্রদান করবে এই পেনড্রাইভ। ইউএসবি ৩.০ সমর্থিত এই পেনড্রাইভ সর্বোচ্চ ১৫০ এমবিপিএস গতিতে তথ্য স্থানান্তর করতে পারে। এইএস ২৫৬-বিট ডাটা এনক্রিপশন সমর্থন করায় এটি অন্য কারও হাতে পড়লেও তথ্য থাকবে সুরক্ষিত। ১৬, ৩২ ও ৬৪ জিবি স্টোরেজে রয়েছে এই পেনড্রাইভ। দাম শুরু হয়েছে ৪০ ডলার থেকে।