নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১৯ এপ্রিল ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়েরে রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । একই সঙ্গে জানানো হয়েছে নোবিপ্রবির শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী ক্লাশ শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে যারা ক্লাশে অনুপস্থিত থাকবে তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে।