হরতালের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মিছিল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতিবিলম্বে নির্বাচন, আটককৃত দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সারা দেশে গত রবিবার থেকে হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। দেশব্যাপী ২০দলীয় জোটের এই নৈরাজ্যকর ৪৮ ঘণ্টা হরতালের প্রতিবাদে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে হরতাল বিরোধী মিছিল করেছে ইবি শাখা ছাত্রলীগ। মিছিলটি সকাল ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্ডে এসে শেষ হয়। মিছিলে ইবি ছত্রিলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ. সম্পাদক অমিত দাস, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু উপস্থিত ছিলেন। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বর্তমান সরকার দেশকে যখন উন্নত দেশের কাতারে নিয়ে যেতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক তখনি বিএনপি-জামাতের ইন্ধনে বার বার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। চলমান হরতাল তারই প্রমাণ। আমরা এই হরতালকে প্রত্যাখ্যান করলাম।