অ্যান্ড্রয়েডে সঞ্চিতা

 

জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি সঞ্চিতা কাব্যগ্রন্থ। অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির জন্য তৈরি হয়েছে এই গ্রন্থটির একটি অ্যাপস। জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস নির্মাণ কর্মসূচির আওতায় তৈরি এই অ্যাপসে সঞ্চিতা গ্রন্থের সকল রচনার সূচি পাওয়া যাবে। সেখান থেকে ইন্টারনেট সংযোগ থাকা সাপেক্ষে প্রতিটি রচনা ডাউনলোডের সুযোগও রয়েছে। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবেই এখন পাবেন সঞ্চিতা। অ্যাপসটি ডাউনলোড করা যাবে http://goo.gl/EVSCdi ঠিকানা থেকে।