এসডি এশিয়ার বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের উদীয়মান ৬ ডিজিটাল মার্কেটিং এজেন্সি

ডিজিটাল মার্কেটিংয়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ায় ডিজিটাল মার্কেটিং এখন আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এদের মধ্য থেকে এসডি এশিয়া তুলে ধরেছে বাংলাদেশের উদীয়মান ৬ ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে।
অ্যানালাইজেন
অ্যানালাইজেন বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। শুরুতে ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে থাকা অ্যানালাইজেন এখন নিজেদের কর্মপরিধি বিস্তৃত করেছে। স্যামসং মোবাইল, ইউনিলিভার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডেল, নেসলে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রাণ, বার্জার পেইন্টস, ক্যাটস আই, বাংলালিংক, রেডিও ফুর্তিসহ আরও বেশকিছু প্রতিষ্ঠান মিলিয়ে তাদের ক্লায়েন্টের পাল্লাটি বেশ ভারি। ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়ার ডেভেলপমেন্ট, ফেসবুক ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, সোস্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল স্ট্র্যাটেজি মেকিং সেবা প্রদান করে আসছে তারা। তাদের মার্কেটিং ক্যাম্পেইন ব্যাবহার করে স্যামসাং মোবাইল ফোন ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস ২০১৪-এর সেরা ব্র্যান্ড হিসেবে পুরস্কার জিতেছে।
ইমেইল :[email protected]/* */।
ম্যাগনিটো ডিজিটাল
মানসম্মত কাজের মাধ্যমে দ্রুতই বাংলালিংক, গ্রামীণফোন, ইউনিলিভার, মেরিকো, আমেরিকান এক্সপ্রেসসহ বড় বড় ৩০টি ক্লায়েন্ট সংগ্রহ করতে সমর্থ হয়েছে ম্যাগনিটো ডিজিটাল। বাংলালিংক ফুটবল ফিয়েস্তার মতো সফল আয়োজনও সম্পন্ন করেছে তারা। অ্যানিমেশন, মোবাইল ও ফেসবুক অ্যাপ্লিকেশন তৈরি করে যাচ্ছে তারা। অনলাইন অ্যাক্টিভিটির কাজও তারা করছে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪, এখনই ডটকমের হেলিকপ্টার রাইড কন্টেস্ট নিয়েও কাজ করেছে তারা। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ম্যাগনিটো রাডার নামে বাংলাদেশের প্রথম সাৈশ্যাল মিডিয়া ড্যাশবোর্ড চালু করে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড এবং এজেন্সি তাদের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরিসংখ্যান ট্র্যাক ও সেটা নিয়ে নিজেদের প্ল্যানও সাজাতে পারে। দেশের বাইরেও একে জনপ্রিয় করার জন্য এখন কাজ করছে ম্যাগনিটো। ইমেইল :[email protected]/* */।
স্ট্র্যাটিগিক ডিজিটাল
শুরুতে ম্যাভেরিক স্টুডিও হিসেবে পরিচিত ছিল স্ট্র্যাটিগিক ডিজিটাল। ডিজিটাল স্ট্র্যাটেজি কনসাল্টেন্সিসহ ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেবা প্রদান করে তারা। রবি স্টোর লোকেটরের মতো মোবাইল অ্যাপসও তৈরি করেছে তারা। নেসলে বাংলাদেশ এবং রবি আজিয়াটা লিমিটেডকে দেওয়া সেবার স্বীকৃতি হিসেবে ডিজিটাল সার্ভিস কন্ট্রাক্টের পুরস্কার পেয়েছে স্ট্র্যাটেগিক ডিজিটাল। তাদের সফল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে রবি ১ মিলিয়নের বেশি ফেসবুক ফ্যান পেয়েছে। রবির আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় মানবপতাকা তৈরির পেছনেও ছিল তারা। তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যানিংয়ের মাধ্যমেই রবি ফেসবুকের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছে। রবি কমিউনিটি চেইনের জন্য কমওয়ার্ড সিলভার পুরস্কারও জিতে নেয় তারা। ইমেইল :[email protected]/* */।
ওয়েবেবল
ওয়েবেবল একটি ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি। ওয়েবভিত্তিক সহায়তার মাধ্যমে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করে থাকে তারা। প্রতিষ্ঠানটি ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং এবং অ্যাড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। অনলাইন প্রেজেন্স এবং ROI-এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে কাজ করেছে ওয়েবেবল। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বুঝে ক্লায়েন্টদের সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। সারাবিশ্বে মাল্টিচ্যানেল অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য জাগো ফাউন্ডেশনের জন্য ২৩৫টি স্পন্সর সংগ্রহ করে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ওয়েবেবল। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেশনের মাধ্যমে মহাখালীর সিএম পেট্রোলের ২০% অকটেন বিক্রিও বাড়িয়ে দিয়েছে। ডাটা ও ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য সমন্বয়ের মাধ্যমে নিজেদের কাজগুলো করে থাকে প্রতিষ্ঠানটি। ইমেইল :[email protected]/* */।
কুকি জার
ব্যবসায়ের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংকে যারা কোর সোর্স হিসেবে ব্যবহার করতে চায়, তাদের জন্য কাজ করছে কুকি জার। জিএসকে, পেপসিকো, এখানেই ডটকম, চালডাল ডটকম ও এয়ারটেলের মতো কোম্পানিকে ক্যাম্পেইনের মাধ্যমে সেবা দিচ্ছে তারা। নতুন গড়ে ওঠা কোম্পানিদেরও সেবা প্রদান করে থাকে কুকি জার। কন্টেন্ট ক্রিয়েশন ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মতো সেবা দিয়ে থাকে তারা। সবসময় নতুন নতুন আইডিয়ার মাধ্যমে ক্লায়েন্টদের সেবা নিশ্চিত করে আসছে তারা। ইমেইল :[email protected]/* */।
ইউনিফক্স ডিজিটাল
বাংলাদেশে প্রথম গুগল অ্যাডসেন্সের সাথে কাজ করেছে ইউনিফক্স ডিজিটাল। বিশ্বমানের আইটি প্রফেশনালদের সাথে নিয়ে অস্ট্রেলিয়া-সিঙ্গাপুরের মতো বিভিন্ন দেশের সঙ্গে অনলাইন মার্কেটিং করে আসছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল স্ট্র্যাটেজি, টার্গেট অ্যাড, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে স্থানীয় বিজ্ঞাপনদাতাদের সাহায্য করে যাচ্ছে তারা। টেলিকম, খাবার, দুগ্ধজাত পণ্য, অটোমোটিভ পণ্য এবং গ্যাজেটসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্লায়েন্টের সাথে কাজ করছে তারা। ই-কমার্স নিয়েও কাজ করছে ইউনিফক্স। জাগো ও আরলা ফুডসের সাথে অনলাইন কার্যক্রমের মাধ্যমে সারাদেশে শিশুদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের কাজ তাদের অন্যতম সেরা একটি কাজ। ইমেইল :[email protected]/* */।