পোস্টার অপসারণে অভিযান

গতকাল সোমবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্থ বিভিন্ন এলাকায় নির্বাচনী পোস্টার, লিফলেট অপসারণে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ টিম নগরীর সুরিটোলা, ইংলিশ রোড, পুরানা পল্টন, আজিমপুর, খিলগাঁও, মতিঝিলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পোস্টার লিফলেট অপসারণ করেন।

ডিএসসিসি সূত্র বলছে, পোস্টার লিফলেট অপসারণকল্পে নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পূর্ব থেকেই অতীত অভিজ্ঞতার আলোকে ডিএসসিসি কর্তৃপক্ষ এসব অপসারণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করে। একই সাথে ওয়ার্ড কাউন্সিলরদেরকেও এ কাজে শরীক হওয়ার আহ্বান জানানো হয়। নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলররা এ আহ্বানে সাড়া দিয়ে স্ব স্ব এলাকায় কর্পোরেশনের স্টাফ ও নিজ নেতা-কর্মীদের সাথে নিয়ে পোস্টার লিফলেট অপসারণের কাজে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন।

 

 

০