শুটিংয়ের জন্য বর্তমানে মুম্বাই রয়েছেন চিত্রনায়িকা শিমলা। তবে বাংলাদেশ বিমানের বোয়িং ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনার তদন্তের কারণে দেশে আসতে হতে পারে তাকে। শিমলাও জানান, প্রয়োজনে দেশে ফিরবেন তিনি। কারণ তদন্তের কারণে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে তাকে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তদন্তে কমান্ডো অভিযানে নিহত পলাশের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি-না, এর নেপথ্যের হোতাদের খুঁজে বের করা, বিমানটি ছিনতাই পরবর্তী পরিকল্পনা উদঘাটন, পলাশের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরইমধ্যে পলাশের ব্যক্তিগত কিছু তথ্য তাদের হাতে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার বিষয়ে নানা তথ্য উঠে আসছে প্রতিনিয়ত।