যোগাযোগ, উদ্ভাবন এবং উদযাপন—এই তিনটি বিষয়কে সামনে রেখে তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সিলেটে এবং রাজশাহীতে ৩টি কর্মশালা করেছে উইমেন টেকমেকারস।
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র জাদুঘরে কর্মশালাগুলো অনুষ্ঠিত হয়।
টেকনেক্সটের হেড অব আইডিয়াস রেজওয়ানুল রুবেল, উইমেন টেকমেকারসের প্রধান নারী প্রতিনিধি ফারাহ নাফিজা ও রাখশান্দা রুখাম, জিডিজি ম্যানেজার আরিফ নিজামী, ন্যাশনাল হ্যকাথন বিজয়ী ইমরান সাগর প্রমুখ এসব কর্মশালায় বক্তব্য রাখেন।