তজুমদ্দিনে অপহূত মাদ্রাসা ছাত্রী উদ্ধার আটক এক

তজুমদ্দিন থেকে পাঁচদিন আগে অপহরণ হওয়া মাদ্রাসা ছাত্রীকে বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকে আটক করা হয়। এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা দায়ের করা হয়েছে।

তজুমদ্দিন থানার ওসি ফারুক আহম্মদ বলেন, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে(১৩) মাদ্রাসার সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়  কেয়ামূল্যাহ ৯নং ওয়ার্ডের বেলায়েত হোসেনের বিবাহিত ছেলে মো. নিরব। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা তজুমদ্দিন থানায় জানালে পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ঢাকার গাজীপুর থেকে অপহরণকারীর এক আত্মীয়ের মাধ্যমে ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী মো. নিরবকে আটক করে।