আরামবাগের রাউট উইংগার জাহিদ হোসেন লিগের অন্য স্ট্রাইকারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন। গোলদাতাদের সঙ্গে জাহিদের লড়াই শুরু হয়ে গেছে। জাহিদের এখন ৫ গোল। আগের হ্যাটট্টিক আছে। কাল যোগ হয়েছে আরো দুই গোল। ৫ গোলের তালিকায় জাহিদের অবস্থান। ময়মনসিংহে নিজেদের ভেন্যুতে আরামবাগ ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। জাহিদ খেলার ১৩ ও ৫৮ মিনিটে গোল করেন। ৬৬ মিনিটে মুক্তিযোদ্ধার সৈয়দ রকিব খান ইভান গোল করে হারের ব্যবধান কমিয়েছেন। মায়ের অসুস্থতার কারণে জাহিদ বেশ কয়েকদিন দলের সঙ্গে ছিলেন না। পুনরায় মাঠে ফিরে গোল করিয়ে ম্যাচ জিতিয়েছেন। কাল নিজেই করেন দুই গোল। আবাহনীর সানডে, জীবন, রহমতগঞ্জের সিও জুনাপিও ৫টি করে গোল করেছেন, তাদের সঙ্গে যোগ হলেন জাহিদ। ৯ খেলায় আরামবাগের ১৫ পয়েন্ট। ৮ খেলায় মুক্তিযোদ্ধার ১০ পয়েন্ট।
প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম জয় পেয়েছে রহমতগঞ্জ। ৭ খেলায় জয়হীন ছিল অষ্টম খেলায় জয়ের মুখ দেখলো। গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। ৭৭ মিনিটে গোল করেছেন কঙ্গোর সিউ জুনাপিও। ১৩ দলের লিগে ম্যাচ জিতেনি বাকি রইল বিজেএমসি। ৮ খেলায় ৩ ড্রয়ে ৩ পয়েন্ট। বিজেএমসির পতন ঠেকাতে নতুন কোচ, মোহামেডান ছেড়ে যাওয়া আলী আজগর নাসিরকে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আজ এবং আগামীকাল লিগের খেলা নেই। সোমবার ময়মনসিংহে আবাহনী ও সাইফের খেলা। ঢাকায় শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। নোয়াখালীতে মোহামেডান ও নোফেল স্পোর্টিংয়ের ম্যাচ।