ঢাকা কমার্স কলেজের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ২০১৭ ও ২০১৮ সালের সেরা ক্রীড়াবিদ হয়েছেন যথাক্রমে আরিফ মাহমুদ সিয়াম এবং লামিয়া রহমান।
গত বুধবার তাদেরকে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ প্রধান অতিথি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা’র কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড.সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো.শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. মোজাহার জামিল এবং সাংস্কৃতিক কমিটির আহবায়ক এস এম আলী আজম। খবর বিজ্ঞপ্তির।